1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার। কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা। শ্যামনগরে কৃষি জমিতে লবনাক্ততা নিরসন ও কঠিন বর্জ্য দূষণরোধে স্বারকলিপি প্রদান। সৌদি প্রবাসীর বাড়ির রাস্তা বন্ধ করে দিলেন কুয়েত প্রবাসীর স্ত্রী। হবিগঞ্জের বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুই বিএনপি নেতার লোকজনের ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত অর্ধশতাধিক। মণিরামপুর মাদ্রাসায় স্বজনপ্রীতি করে অধ্যক্ষ ছেলেকে পিয়ন ও ভাইপোকে ঝাড়–দার পদে নিয়োগ; এলাকায় মিশ্র প্রতিক্রিয়া। সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে দিবা রাত্রী ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। টানা তৃতীয় দিনেও গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কয়রার আমাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ শোভন।

শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রবিবার(১৩ সেপ্টেম্বর) রুপান্তরের আয়োজনে উপজেলা অফিসার্সক্লাব মিলনায়তনে শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়।

সুইসকন্টাক্ট বাংলাদেশ,ওয়াটারএইড বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সহায়তায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে উপজেলার কৃষিজমিতে জলাবদ্ধতা নিরসন, প্লাস্টিক পলিথিন দূষণরোধে সকলের সহযোগিতা চান। এছাড়া খাল বা জলাশয়ে মিস্টি পানি সংরক্ষণ করে কৃষি ফসল চাষের বিষয়ে উদ্বুদ্ধ করেন।

রুপান্তর গোফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি রনজিৎ বর্মন।

সভায় উপজেলা ও ইউনিয়ন কমিটির কার্যক্রম পর্যালোচনা করে অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোফরইমপ্যাক্ট প্রকল্পের জেলার সিনিয়র জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট কর্মকর্তা বনানী দাশ গুপ্ত বাসন্তী, কোয়ার্ডিনেটর সাবডিস্ট্রিক লিয়াজো মোঃ আলম চৌধুরী, শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির সহ-সভাপতি আরুনী, সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানী, পদ্মপুকুর ইউপি কমিটির সভাপতি আশরাফ হোসেন, মুন্সিগঞ্জ ইউপি কমিটির সভাপতি অমেদ আলী, মোঃ রেজাউল করিম, জবা রানী দেবনাথ সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ,রুপান্তর কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

সভায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সকল ইউনিয়ন কমিটির কার্যক্রম সহ অন্যান্য বিষয়ে বক্তারা আলোচনা ও কর্মপরিকল্পনা করেন।

ছবি- শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম।

রনজিৎ বর্মন
তাং-১৩.৯.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT