1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১২০ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।

যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। চারুপীঠ একাডেমির কার্যালয়ে সংস্কৃতি পরিষদের বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ ১৩৫ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও ১৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে।
শনিবার (২৯ আগস্ট-২৬) সকালে চারুপীঠ একাডেমির সভাপতি ও ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার, সভাপতিত্বে এবং চারুপীঠ একাডেমির শিক্ষার্থী প্রত্যয়ী ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন, পিটিআই ইন্সট্রাক্টর মিহির হালদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বাবলু রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক শুভংকর বিশ্বাস, প্যানাসিয়া বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং সেন্টারের পরিচালক বিল্লাল হোসেন এবং সাংবাদিক নূরুল ইসলাম খান।
সংস্কৃতি পরিষদের বোর্ড পরীক্ষায় কেশবপুর চারুপীঠ একাডেমি থেকে ১৩৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এর মধ্যে ১১৭ জন জিপিএ ৫ পেয়েছে। বক্তারা বলেন, প্রতিষ্ঠানের এই ঐতিহ্য ধরে রাখতে হবে।
ছবিঃ
২৯/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT