1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১১৫ বার পঠিত

যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা, কবিতা পাঠ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শণিবার (২৯ আগস্ট-২৬) সকাল ১০টায় যশোর প্রেসক্লাবের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, আলোচক ছিলেন দৈনিক রানার পত্রিকার সাহিত্য সম্পাদক কবি মামুন আজাদ।
সংগঠনের সভাপতি কবি আহমদ রাজু-এর সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক এম বাদল, এস এম আলমগীর কাইয়ুম, কবি, ছড়াকার ও কথা সাহিত্যিক রাশিদা আখতার লিলি, ব্যঞ্জন থিয়েটার যশোরের সভাপতি আনিসুজ্জামান পিন্টু। আমন্ত্রিত অতিথি ছিলেন, দৈনিক রানার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আর এম কবিরুল আলম দিপু। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের নির্বাহী সদস্য কবি অরুণ বর্মন।
সংগঠনের সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না-এর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক কবি সুরাইয়া শরীফ, এডিএম রতন, বকুল হক, মঞ্জুয়ারা সোনালী, রেবেকা টপি, আতিয়ার রহমান, বাগবুল মাহবুব, গাজী শহিদুল ইসলাম, হোসেন আলী, শিক্ষক ও কবি তৃষা চামেলি, সৈয়দ ইমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) পরিবারের ১৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে আবেদা-শামসুদ্দীন ফাউন্ডেশনের পরিচালক কবি রাশিদা আখতার লিলি কৃতী শিক্ষার্থী মোস্তানূর রহমান সাক্ষর-কে সম্মাননা পদক, প্রশংসা পত্র ও সম্মানী প্রদান করেন।
ছবিঃ
২৯/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT