1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ। কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা …………….খুলনা জেলা পুলিশ সুপার । বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ। পাটকেলঘাটায় বিশেষ অভিযানে ৪ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার। তালায় জামায়াতের বিশাল গণমিছিল, ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি। কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান। কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা ।

কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার উদ্যোগে কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট-২৬) সকাল ১০টায় কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে বিভিন্ন প্রজাতের ফলদ গাছের চারা রোপণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলোকেশ কুমার সরকার এবং কেশবপুর পৌরসভার মেয়র প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অসকস কেশবপুর শাখার সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন, ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম, সদস্য সচিব সার্জেন্ট আব্দুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কর্পোরাল রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট সুবাস ও সার্জেন্ট রুস্তম, দপ্তর সম্পাদক সার্জেন্ট শওকত হোসেনসহ সকল সদস্যবৃন্দ।বৃক্ষরোপণ শেষে কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায়, অসকস কেশবপুর শাখার সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে এবং অসকস কেশবপুর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টুর সঞ্চালনায় আলোচনা করেন, প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও উপদেষ্টা ড. হাবিবুর রহমান।
প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী বলেন, অসকসের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের দেশ ও মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো উন্নয়নমূলক কাজে সহযোগিতার প্রয়োজন হলে তাকে অবহিত করার জন্যও তিনি সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলোকেশ কুমার সরকার বলেন, কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বৃক্ষরোপণ একটি প্রশংসনীয় উদ্যোগ। গাছ জাতীয় সম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি অসকসের নেতৃবৃন্দ ও সদস্যদের ধন্যবাদ জানান।
ছবিঃ
০৬/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT