1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

তালায় জামায়াতের বিশাল গণমিছিল, ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পঠিত

তালা প্রতিনিধি।

সাতক্ষীরা তালায় জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে বিশাল গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 ৫ আগস্ট (৩৬ জুলাই) বুধবার বিকাল ৪:৩০ মিনিটে তালা উপজেলা চত্বরে উপজেলা শাখার আমীর মাওলানা মফিদুল্লাহর  সভাপতিত্বে উপজেলা সহ সেক্রেটারি মাওঃ মাসুম বিল্লাহ র পরিচালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জতউল্লাহ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখতে হলে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে এই সনদ দ্রুত কার্যকর করার আহ্বান জানাচ্ছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজয়েত আলী,তালা উপজেলা সেক্রেটারি সহকারি অধ্যাপক ইদ্রিস আলী, শিবিরের সভাপতি মোঃ শাহিদুজ্জামান, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মির্জা সাকিব, জামায়াতের নেতা মাওঃ  মেহেদী হাসান,  হাফেজ শাহ ডাঃ আপ্তাব হোসেন,এ্যাডঃ মশিউর রহমান, ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, জামায়াতের নেতা অধ্যাপক আয়ূব আলী,অধ্যাপক রেজাউল ইসলাম  মনু, মোঃ আলী হোসাইন, অধ্যাপক খলিলুর রহমান, মাওঃ আকবর হোসাইন  সহ প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ ও গাজীদের আত্মত্যাগ সার্থক করতে হলে এই সনদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।

সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সর্বস্তরের জনতা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT