1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ। পাটকেলঘাটায় বিশেষ অভিযানে ৪ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার। তালায় জামায়াতের বিশাল গণমিছিল, ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি। কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান। কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা । বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত । বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বীজ ধান বিতরণ । বিলাইছড়িতে আশিকা কর্তৃক আরও ২০৭ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ । কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড।

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

৫ আগষ্ট বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, কয়রাা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী জিএম মোনায়েম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, জুলাই যোদ্ধা আলতাফ হোসেন, বুলবুল আহম্মেদ প্রমুখ।

 আলোচনা শেষে আহত জুলাই যোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে শহীদ জুলাই যোদ্ধাদের মাগফিরাত কামনা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হালহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আয়ুব আলী। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জুলাই যোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।  

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ০৫/০৮/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT