1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন। বড়থলি ইউনিয়নে আগুনে  পুড়ে ছাই  ধুপানিছড়ার বিশ্বামিত্র ত্রিপুরার বাড়ি। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ বিতরণ । উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম-এর সুস্থতা কামনায় কেশবপুরবাসী। কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন । শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা। কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ। পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত। কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল। কেশবপুরের সীমান্তবর্তী চুকনগর মাঃ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

বড়থলি ইউনিয়নে আগুনে  পুড়ে ছাই  ধুপানিছড়ার বিশ্বামিত্র ত্রিপুরার বাড়ি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধি:- রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম  বড়থলি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ ধুপানিছড়া পাড়ায় সোমবার বেলা ৩ টায় জনৈক বিশ্বমিত্র ত্রিপুরা (৭৩)-এর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নির্ভরযোগ্যসূত্রে  জানা যায়, আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে হয়ে মুহূর্তের মধ্যেই পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে বসতঘরের অভ্যন্তরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড়, খাদ্য সামগ্রীসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতির পরিমাণ  ২০০ হাঁড়ি ধান, মুল্য ৬০,০০০/- টাকা। নগদ ১ লাখ ৫০ হাজার টাকা। সরকারি সোলার (১০০ ওয়াট + ২০ ওয়াট), মুল্য অনুমান ২২,০০০/- টাকা, প্রায় ১ তোলা স্বর্ণালংকার, মুল্য অনুমান -১০,০০০/- টাকা।৪ তোলা রূপার গহনা, মুল্য অনুমান ৪০,০০০/- টাকা।  ১টি টং বাড়ি ২ রুম সহ ঘরের আসবাবপত্র, মুল্য অনুমান ৭০,০০০/- টাকা। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিচয়: নামঃ- বিশ্বমিত্র ত্রিপুরা (৭৩),পিতাঃ কর্ণজয় ত্রিপুরা মাতাঃ মৃত খুনথায়রুং ত্রিপুরা, সাং-ধুপানিছড়া পাড়া, বিলাইছড়ি, রাঙামাটি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT