1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পঠিত

তালা, সাতক্ষীরা প্রতিনিধি।

সাতক্ষীরার তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন মাদক কারবারি, দুই ভ্যান চোর এবং এক সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চোরাই মোটরচালিত ভ্যান উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তালা থানার মামলা নং-১১ (তারিখ: ২৯ জুলাই ২০২৬)-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় হরিশ্চন্দ্রকাটি গ্রামের মৃত কালিপদ দাসের ছেলে উজ্জ্বল দাস (৪৫)-কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

মামলা নং-১২ (তারিখ: ৩০ জুলাই ২০২৬)-এ একই আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কানাইদিয়া গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ মিনারুল ইসলাম (৫০)-কে ১০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ১ গ্রাম)সহ আটক করা হয়।

এছাড়া মামলা নং-১৩ (তারিখ: ৩০ জুলাই ২০২৬)-এ উত্তর শাহজাদপুর গ্রামের আকিম উদ্দিন গাজীর ছেলে মো. মামুন গাজী (৩০)-কে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

অন্যদিকে, মামলা নং-১৪ (তারিখ: ৩০ জুলাই ২০২৬)-এ পেনাল কোড, ১৮৬০-এর ৩৭৯/৪১১ ধারায় আটারই গ্রামের মৃত সলিম শেখের ছেলে মো. আসাদুল শেখ (৪০) এবং রহিমাবাদ গ্রামের আব্বাস মোল্লার ছেলে মোহাম্মদ হোসেন মোল্লা (২৫)-কে একটি চোরাই মোটরচালিত ভ্যানসহ আটক করা হয়। উদ্ধারকৃত ভ্যানটির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

এছাড়াও, সাতক্ষীরা সদর থানার আলিপুর ঢালীপাড়ার বাসিন্দা, বর্তমানে প্রসাদপুর এলাকার মো. ফারুক সরদার, জিআর-৮৪/১৯ মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার হন।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাখাওয়াত হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে তালা থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।” মাদক কারবারি, অনলাইন জুয়া, ও মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, তালা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT