1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে মাদক বিরোধী আলোচনা ও সেমিনার। কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার। তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক। তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। বিলাইছড়িতে সিআর মামলার আসামি আটক । কয়রায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ্যাডভোকেসী সভা। বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক -২। কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি। বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত।

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা এলাকায় অবস্থিত সরকারি যাত্রী ছাউনি দীর্ঘদিন ধরে দখল ও বালু ভরাটের কারণে সাধারণ মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী, পথচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় সাত বছর আগে যশোর থেকে ব্যাসডাঙ্গা এলাকায় শ্বশুরবাড়িতে এসে বসবাস শুরু করেন রফিকুল ইসলাম। পরে তিনি বালু অস্থায়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় জমি ক্রয় করেন। এরপর থেকে সরকারি যাত্রী ছাউনির পাশে ও ভেতরে বালু রাখার কারণে ছাউনিটি কার্যত সাধারণ মানুষের ব্যবহার থেকে বঞ্চিত হয়ে পড়েছে।
একসময় এই যাত্রী ছাউনিটি পথচারী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো। বৃষ্টি, তীব্র রোদ কিংবা প্রতিকূল আবহাওয়ায় মানুষ এখানে আশ্রয় নিয়ে স্বস্তি পেতেন। কিন্তু বর্তমানে ছাউনির ভেতরে বালু ভরাট করে রাখায় সেখানে বসা বা আশ্রয় নেওয়া সম্ভব হচ্ছে না। এতে বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি এই স্থাপনাটি জনস্বার্থে নির্মাণ করা হলেও বর্তমানে তা দখল ও অব্যবস্থাপনার কারণে তার মূল উদ্দেশ্য হারিয়ে ফেলেছে। একসময়ের জনসাধারণের জন্য উন্মুক্ত ও উপকারী স্থানটি এখন প্রায় অচল হয়ে পড়েছে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, যাত্রী ছাউনিটি দ্রুত দখলমুক্ত করে ভেতরে রাখা বালু অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং ভবিষ্যতে যাতে কেউ সরকারি স্থাপনা দখল করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ারো।
ছবিঃ
২৯/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT