1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

“সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে।

বুধবার(২৯ জুলাই) ওয়াইল্ডটিমের আয়োজনে ও ইকোটেক্স ও ইকোনেটসের অর্থায়নে উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নাটক অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে বিদ্যালয়ের হল রুমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষক মোঃ মশিউর রহমান।

প্রধান অতিথি বক্তব্যে বলেন সুন্দরবনের প্রধান আকর্ষণ হলো বাঘ। বাঘ শুধু একটি প্রাণি নয়, এটি আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান স্তম্ভ। খাদ্যশৃঙ্খলের সর্বোচ্চ স্তরের প্রাণি হিসাবে বাঘ বনজ জীববৈচিত্র্যকে সুস্থ ও সুষম রাখতে গুরুত্বপূর্ণ ভূুমিকা পালন করে। বাঘ থাকলে বন বেঁচে থাকে, আর বন বেঁচে থাকলে মানুষও নিরাপদ থাকবে।

বনবিভাগ বাঘ মানুষের দ্বন্দ্ব এড়াতে কাজ করছে, বনের মধ্যে বাঘের কেল্লা তৈরী, পানি খাওয়ার জন্য পুকুর খনন করা হয়েছে বলে জানান। তিনি সকলকে বাঘ সংরক্ষণে এগিয়ে আসার আহব্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কর্মকর্তা সনজিৎ মন্ডল।

বক্তব্য রাখেন সিএনআরএস কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, আইইউসিএন কর্মকর্তা মোঃ আবু হুরাইরা, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু কওছার, সাংবাদিক রনজিৎ বর্মন, বাঘবন্ধু ও সাবেক সহকারী প্রধান শিক্ষক আজিজুর রহমান, ভিটিআরটি সদস্য জিয়াউর রহমান, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ প্রমুখ।

আলোচনাশেষে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সুন্দরবন সংরক্ষণ বিষয়ক নাটকের শিল্পীবৃন্দদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ছবি- শ্যামনগরে বিশ্ব বাঘ দিবসের আলোচনাসভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান।

রনজিৎ বর্মন
তাং-২৯.৭.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT