1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৭২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

কেশবপুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে শাহিন (৩৪) নামে এক মাদককারবারিকে দুইশো পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। সে গাইবান্ধা জেলার খামার বোয়ালী গ্রামের আজগর আলীর ছেলে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই-২৬) দুপুরে পৌর শহরের গাজীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন এর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোকলেচুর রহমান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) ইসরাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের গাজীর মোড় এলাকা থেকে শাহীনকে ২০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, দুইশত পিচ ইয়াবাসহ শাহীন নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক, সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
ছবিঃ
২৯/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT