1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি,

যশোরের কেশবপুরে দুস্থ, অসহায়, গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান ও মসজিদের উন্নয়নে অনুদানের চেক বিতরণ করেন অধ্যাপক মোক্তার আলী এমপি। কেশবপুর পৌর জামায়াত কার্যালয়ে বত্রিশ লাখ টাকার ওই চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই-২৬) কেশবপুর পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন-এর সভাপতিত্বে এবং কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন, অধ্যাপক মোক্তার আলী এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী রফিকুল ইসলাম, উপজেলা পেশাজীবী শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান এবং উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
জানা গেছে, কেশবপুর পৌরসভা ও উপজেলার ১১ টি ইউনিয়নের দুস্থ, অসহায় ও গৃহহীন ২২ জন নারী ও পুরুষকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রত্যেককে ১০ হাজার করে ২ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এছাড়া সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কেশবপুর পৌরসভা ও ৯টি ইউনিয়নের ১০টি মসজিদে ৩ লাখ করে ৩০ লাখ টাকার অনুদানের চেক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথির এমপি মোক্তার আলী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় মসজিদগুলোর অবকাঠামোগত উন্নয়নে এই সহায়তা অব্যাহত থাকবে। অনুদান পেয়ে কেশবপুরের অসহায় মানুষগুলো এবং মসজিদ কমিটির সদস্যরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ছবিঃ
২৯/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT