1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২৭ জুলাই) দুটি বেসরকারী ক্লিনিককে মোবাইল কোর্টে উপজেলা প্রশাসন কর্তৃক জরিমানা করা হয়েছে।

উপজেলা ভূমি অফিস সুত্রে প্রকাশ, উপজেলার আটুলিয়া ইউনিয়নের ডাঃ ফার্নাদো মা ও শিশু হাসপাতাল এবং প্রযুক্তি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ক্লিনিক দুটির সরকারি অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদিত ডাক্তার না থাকায় উভয় প্রতিষ্ঠানকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে দ্রুত এক মাসের মধ্যে কাগজপত্র সম্পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন ক্লিনিক দুটির সরকারি অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদিত চিকিৎসক না থাকায় উভয় প্রতিষ্ঠানকে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ অনুযায়ী দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে দ্রুত কাগজপত্র সম্পূর্ণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ছবি- শ্যামনগরে ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করছেন সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন।

রনজিৎ বর্মন
তাং-২৭.৭.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT