1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বানবাসীদের পাশে এগিয়ে এল বৌদ্ধ ভিক্ষরা—ও। কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা। বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত । মকালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন। বিলাইছড়িতে নজরুল জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত । কেশবপুরে গাঁজা সেবনকালে আটক ২, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড। কেশবপুর হরিহর নদীতে জমে থাকা কচুরিপানা ও শ্যাওলা সেচ্ছাশ্রমে পরিষ্কার। স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক তালা হসপিটাল আকস্মিক পরিদর্শন । কেশবপুর এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন।

বিলাইছড়িতে নজরুল জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:- বিলাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন-এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে “নজরুল বর্ষ ২০২৬-২০২৭” উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর স্মরণে নজরুল জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক সাহিত্যকর্ম, দেশপ্রেম, সাম্য, মানবতা, ধর্মীয় সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনা এবং শোষণ-বৈষম্যের বিরুদ্ধে তাঁর আপোষহীন সংগ্রামী আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। এবং তাঁর জীবন ও কর্ম থেকে অনুপ্রাণিত হয়ে মুক্তচিন্তা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ সমাজ গঠনে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, থানা অফিসার ইনচার্জ মোঃ  ওসমান গনি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান,সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), মো. আমজাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কাপ্তাই (অতিরিক্ত দায়িত্বঃ বিলাইছড়ি) মোঃ ফরহাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, কাপ্তাই (অতিরিক্ত দায়িত্বঃ বিলাইছড়ি) মোঃ নাজমুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,অসীম চাকমা,কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরন তালুকদারসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT