1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কেশবপুরে গাঁজা সেবনকালে আটক ২, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি ।

যশোরের কেশবপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনের সময় দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার (২৮ জুলাই-২৬) উপজেলার মূলগ্রাম ও কোমরপুল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার মূলগ্রাম বটতলা এলাকার স্বদেশ অধিকারীর ছেলে সজিব অধিকারী (২৫) এবং কোমরপুল এলাকার মৃত সোহরাব মোল্লার ছেলে আলম মোল্লা (৪২)।
অভিযান শেষে আটক দুজনকে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের এসআই ব্রজেন্দ্র নাথ গাইন, এএসআই মোঃ আব্দুর রশিদ, মোঃ মনজুরুল বাসার এবং সিপাহী মামুনুর রহমান, তোহিদুল ইসলাম ও এস. এম. ফাহাদ হোসেন অংশ নেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
ছবিঃ
২৮/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT