1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক তালা হসপিটাল আকস্মিক পরিদর্শন । কেশবপুর এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন। কেশবপুরে সুসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে ‘বিপ্রতীপ’-এর বিশেষ অনুষ্ঠান। কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান। বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান। কেশবপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত। মুক্তাগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন। যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ।

কেশবপুর এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর উপজেলার অন্যতম স্বনামধন্য সামাজিক ও অরাজনৈতিক সংগঠন এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরাম-এর নতুন কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে। দীর্ঘ নয় বছর ধরে সমাজসেবা, মানবিক কার্যক্রম, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, শিক্ষা ও চিকিৎসা সহযোগিতা, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সংগঠনটি কেশবপুরে একটি মানবিক ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
শনিবার (২৫ জুলাই-২৬) বিকেল ৪টায় কেশবপুর প্যারামেডিকেল টেকনোলজি অফিসে এক আনন্দঘন মিলনমেলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার এসএসসি-১৯৮৬ ব্যাচের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর বন্ধুদের একত্রিত হওয়ায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের বিদায়ী সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক কৃষিবিদ মোঃ আলী রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ।
সভার শুরুতেই কৃষিবিদ মোহাম্মদ আলী রেজা সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, এসএসসি-৮৬ ব্যাচের বন্ধুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক অটুট রাখার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সংগঠনের জন্ম। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সদস্যদের সহযোগিতায় সংগঠনটি নানা মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে। ভবিষ্যতেও ঐক্য, সম্প্রীতি ও মানব কল্যাণের ধারা অব্যাহত রাখতে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি নতুন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
এরপর উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত এবং অনুমোদন করা হয়।নবগঠিত ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি সভাপতি হলেন, মোঃ শহীদুল ইসলাম খান,
সহ-সভাপতি-১ মোঃ শাহিদুজ্জামান, সহ-সভাপতি-২ অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক : মোঃ কামরুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ এ. কে. আজাদ ইকতিয়ার।
নির্বাহী সদস্যরা হলেন, শেখ মোঃ শহীদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান বাবু, কৃষ্ণ গোপাল মুখার্জি, মোঃ জিহাদুল ইসলাম মিলন।
এছাড়া নয় সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়। প্রধান উপদেষ্টা কৃষিবিদ মোঃ আলী রেজা এবং উপদেষ্টা প্রবীর কুমার সরকার, হোসনেয়ারা খাতুন, বিশ্বাস মোঃ রফিকুল ইসলাম, ডাক্তার আলী মনসুর মোঃ শরিফুল ইসলাম, ডাক্তার এম শাহীন সাজ্জাত হোসেন, মোঃ মতিয়ার রহমান ( যুগ্ম সচিব), ডাক্তার এ বি এম সাইফুর রহমান, ও শিক্ষক আব্দুল মান্নান।
সভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে সংগঠনের প্রতিষ্ঠাতা নেতৃত্ব, দীর্ঘদিনের সভাপতি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কৃষিবিদ মোহাম্মদ আলী রেজাকে সর্বসম্মতিক্রমে প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়। তাঁর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উপস্থিত সদস্যরা করতালির মাধ্যমে অভিনন্দন জানান। বক্তারা বলেন, তার দূরদর্শী নেতৃত্ব, সততা, নিষ্ঠা ও মানবিক চিন্তার কারণেই এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরাম আজ কেশবপুরের অন্যতম সেরা সামাজিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামী দিনেও তার অভিজ্ঞতা, পরামর্শ ও দিকনির্দেশনা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।
নবনির্বাচিত সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান বলেন,
“আমাদের প্রধান উপদেষ্টা কৃষিবিদ মোঃ আলী রেজা এই সংগঠনকে নিজের সন্তানের মতো লালন-পালন করেছেন। তার নেতৃত্বে আমরা শিখেছি কীভাবে বন্ধুত্বকে সমাজসেবায় রূপ দেওয়া যায়। আমরা তার দেখানো পথ অনুসরণ করে সংগঠনকে আরও গতিশীল, মানবিক ও জনকল্যাণমুখী সংগঠনে পরিণত করতে চাই।”
তিনি আরও বলেন, আগামী দিনে বৃক্ষরোপণ কর্মসূচি, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।
সভায় জানানো হয়, সংগঠনটির মোট সদস্য সংখ্যা ৬৩ জন। সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণে সবাই উপস্থিত থাকতে না পারলেও সর্বসম্মতিক্রমে নিবন্ধিত গঠনতন্ত্র অনুযায়ী ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদ আলী, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ ইতিয়ারসহ নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে সংগঠনের প্রধান উপদেষ্টা কৃষিবিদ মোঃ আলী রেজার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অব্যাহত দিকনির্দেশনা কামনা করেন।
সভায় বক্তারা বলেন, এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরাম শুধু একটি বন্ধুত্বের সংগঠন নয়; এটি কেশবপুরে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণের একটি উজ্জ্বল উদাহরণ। নতুন সভাপতি মোঃ শহীদুল ইসলাম-এর নেতৃত্ব এবং প্রধান উপদেষ্টা কৃষিবিদ মোহাম্মদ আলী রেজার অভিজ্ঞ পরামর্শে সংগঠনটি আগামী দিনে সমাজসেবার পরিধি আরও বিস্তৃত করবে এবং কেশবপুরের মানুষের আস্থা ও ভালোবাসার সংগঠন হিসেবে আরও সমৃদ্ধ হবে বলে উপস্থিত সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন।
ছবিঃ
২৫/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT