1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম:
আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন। যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ। ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ। কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড। শ্যামনগরে গ্রাম পুলিশদের বর্জ্য ও স্যানিটেশন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুরে গড়ভাঙ্গা বাজারের অভ্যন্তরীণ সড়কে দুর্ভোগ বেড়েই চলেছে। ফারুয়া ইউনিয়নে চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় আশিকা। কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে এক ব্যক্তির জরিমানা। কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ।

কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সীমান্তবর্তী সাগরদত্তকাটি গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া মেলেনি। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ।স্থানীয়রা জানান, সাগরদত্তকাটি গ্রামের রাজমোনেট বাড়ির অভিমুখে গৌর সরকারের বাড়ি থেকে আব্বাস-এর বাড়ি হয়ে গড়ভাঙ্গা বাজার পর্যন্ত সড়কটি এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা ও বেহাল অবস্থায় পড়ে থাকায় বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে ওঠে।সরেজমিনে দেখা গেছে, সাগরদত্তকাটি গ্রামের কালীমন্দির সংলগ্ন দুই পাশের দুটি গুরুত্বপূর্ণ সড়কও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আঁকাবাঁকা প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটু সমান কাদা-পানি জমে যায়। কোথাও কোথাও বর্ষার পানিতে সড়কের মাটি ধুয়ে পাশের পুকুর ও ডোবায় চলে গেছে।
এলাকার ভুক্তভোগী মানুষের অভিযোগ, বিকল্প কোনো সড়ক না থাকায় বাধ্য হয়ে প্রতিদিন হাজারো মানুষ এই রাস্তা ব্যবহার করেন। বৃষ্টির সময় ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল চলাচল কঠিন হয়ে পড়ে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন বয়স্ক মানুষ, শিশু এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা। জরুরি রোগী পরিবহন ও কৃষিপণ্য, বিশেষ করে শাক-সবজি বাজারজাত করতেও নানা সমস্যার মুখে পড়তে হয়।
গ্রামবাসীরা জানান, সড়কটি ব্যবহার করতে গিয়ে অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছেন। কারও হাত-পা ভেঙেছে, আবার অনেক সময় যানবাহনের চাকা ও বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের বেহাল অবস্থার কারণে অনেক শিক্ষার্থী বর্ষাকালে বিদ্যালয়ে যেতেও অনীহা প্রকাশ করে।
এলাকবাসীর দাবি, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন। একাধিকবার রাস্তা মাপামাপিও করা হয়েছে। কিন্তু আজও সড়কটির উন্নয়ন হয়নি। ফলে প্রতিবার বর্ষা এলেই একই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
সাগরদত্তকাটি গ্রামের বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কার করে পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর করার উদ্যোগ গ্রহন করা হবে।
ছবি
২৪/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT