1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৬১ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

২০ জুলাই সোমবার বেলা ১১ টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কয়রা উপজেলা এজেন্ট শাখা এই মতবিনিময় ও উন্নয়ন সভার আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন। কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও  ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ সাঈদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি পাইকগাছা শাখার ব্যবস্থাপক মুহাঃ আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা শাখার এজেন্ট ব্যাংকের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা জিএম রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ, কালনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, উত্তর চক কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, ইসলামী ব্যাংক কয়রা এজেন্ট শাখার ইনচার্জ আঃ মান্নান, পাতাখালী মাদ্রাসার অবসরপ্রাপ্ত  প্রভাষক আঃ রব, উত্তর চক কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির  সভাপতি হাফেজ জাহাঙ্গীর আলম, কালনা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহবাজ হোসেন, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, ব্যাংকের গ্রাহক মাষ্টার কোহিনুর আলম, সাজিদা খাতুন প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে সুসংহত করার পাশাপাশি সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা গ্রাহকদের আস্থা অর্জনে ব্যাংকের বিভিন্ন সেবা ও কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে গ্রাহকসেবার মান আরও উন্নত করতে আধুনিক, সহজ ও সময়োপযোগী সেবা নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকিং শুধু একটি আর্থিক ব্যবস্থা নয়, এটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী অর্থনীতির একটি কার্যকর মডেল।  

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ২০/০৭/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT