1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৮২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা।

দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে ২০২৬ সালের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা শুরু হয়েছে।
রবিবার (২০ জুলাই) দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রোগ্রাম অফিসার (ওসিসি), ইন্সট্রাক্টর, এডুকেশন প্রোগ্রাম অ্যান্ড ট্রেনিং সেন্টার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা, নৈতিকতা ও সুশাসনের মূল্যবোধ জাগ্রত করতেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT