1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

শার্শায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পঠিত

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (১২ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা:তৌফিক পারভেজ, উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ অফিসার ডা:উম্মে হানী ,সহ কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

আলোচনা শেষে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।

পরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শার্শা উপজেলার শিকড়ী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ৮৬ জন কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্য শিক্ষা, পুষ্টি,মা ও শিশু স্বাস্থ্যের বিভিন্ন দিক,পরিবার পরিকল্পনা সহ কৈশোর কালীন বিভিন্ন সমস্যা ও করনীয় বিষয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা তথা সুস্বাস্থ্যের বিষয়ের সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনার শেষে ৮৬ জন কিশোরীকে বিনামূল্যে একটি করে সেনেটারি প্যাড,ও১৫ টি করে আয়রন ট্যাবলেট প্রদান করা হয়।

প্রেরক:
মো: সাগর হোসেন ।
বেনাপোল,যশোর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT