1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় গত ২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায়। মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বর্ষ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় দেশের অন্যান্য স্থানের মতো শ্যামনগরেও তিনদিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যসহ নানা কর্মসূচি পালিত হয়।

সমাপনী অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ রাশেদ হোসাইন।

উপজেলা অডিটোরিয়াম হলে নজরুল বর্ষের তিনদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি,দলীয় সঙ্গিত ইত্যাদি পরিবেশিত হয়। এ অনুষ্ঠানে শ্যামনগর শিল্পকলা একাডেমি,বাংলা লোকনাট্য ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সকল বিষয়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজনের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি পুরুষ্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম এম,পি বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন ধর্ম নিরপেক্ষ, বিদ্রোহ ও সাম্যের কবি। তার আদর্শ উদ্দেশ্য নিয়ে আমরা চলতে পারি এদেশ চলতে পারে

ছবিঃ শ্যামনগরে নজরুল বর্ষের অনুষ্ঠানে পুরুষ্কার বিতরনী করছেন গাজী নজরুল ইসলাম এম.পি

রনজিৎ বর্মন
তাং-৪.৭.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT