1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুর উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নের বাগদহা গ্রামের প্রাণকেন্দ্র জব্বারের মোড় থেকে সবচেয়ে পুরানো বায়তুস সালাম জামে মসজিদের ইটের সোলিং রাস্তাটির বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটির সিংহভাগই ভেঙ্গে চুরে ডোবা ও পুকুরের দিকে হেলে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি পুরোপুরি কাঁদা-পানিতে ভরে থাকে। এই রাস্তা দিয়ে প্রতিদিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য শতশত মুসল্লীসহ এলাকাবাসী চলাচল করে থাকে। এছাড়াও কর্দমাক্ত রাস্তা পাড়ি দিয়ে এলাকার কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতয়াত করতে হয। খানাখন্দে ভরা রাস্তায় পা পিছলে অনেক সময় কাঁদামাটিতে পড়ে তাদের বই খাতা, পোশাক এবং স্থানীয় মুসল্লীদের পরিধানের পোশাক নষ্ট হচ্ছে। এছাড়াও ছোটখাটো দুর্ঘটনা ঘটে পথচারীরা আহত হচ্ছেন। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকাবাসীর চলাচলে নানাবিধ সমস্যা এবং প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। যেকোন মুহুর্তে পথচারীদের জানমালের অপূরণীয় ক্ষতিসাধনের আশঙ্কা বিরাজমান। এলাকাবাসীর অভিযোগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করার জন্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো তাহলে কোথায় বরাদ্দ দেওয়া হয়। খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তাটির বেহাল অবস্থা, এ যেন দেখার কেউ নেই।
স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
ছবিঃ
০১/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT