1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭৭ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা )প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রবিবার(২৮ জুন) অফিসার্স ক্লাব মিলনায়তনে রুপান্তরের আয়োজনে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।

গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় সুইসকন্টাক্ট ও ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় ইউপি সদস্য, সরকারি কর্মকর্তা, ইউপির প্রশাসনিক কর্মকর্তা, শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স প্রতিনিধি,সিবিও সদস্য সহ অন্যান্যদের অংশ গ্রহণে কর্মশালায় দল ভিত্তিক সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ছয় মাসের কর্মপরিকল্পনা তৈরী ও উপস্থাপন করা হয়। এছাড়া বিভিন্ন ইউপির সদস্যবৃন্দ অভিজ্ঞতা বিনিময় সফরের অভিজ্ঞতাও বর্ণনা করেন।

কর্মশালায় সহায়ক হিসাবে বক্তব্য রাখেন প্রকল্পের কো-অর্ডিনেটর –ক্যাপাসিটি বিল্ডিং কর্মকর্তা মোছাঃ জোহুরা খাতুন মীরা, কো-অর্ডিনেটর সাব ডিস্ট্রিক লিয়াজো মোঃ আলম চৌধুরী।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

অতিথি হিসাবে বক্তব্য সহ ভয়েস অফ সিটিজেন্সের কর্মকান্ড তুলে ধরেন শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটির সভাপতি রনজিৎ বর্মন।

বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি সদস্য নিপা চক্রবর্তী, কাশিমাড়ী ইউপি সদস্য আনোয়ার হোসেন, স্যানিটারী পরিদর্শক রফিকুল ইসলাম, রুপান্তর কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

ছবি- শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।

রনজিৎ বর্মন
তাং-২৮.৬.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT