1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮৯ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি:-রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নাধীন ‘করলিয়া’ প্রকল্পের আওতায় সোমবার ( ২৮জুন) সকাল ১০ টায় বিলাইছড়ি উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে  ‘উপজেলা পর্যায়ে স্থানীয় সহনশীলতা পরিকল্পনার পক্ষে জোরালো সমর্থন ও প্রচারণা সভা’ অনুষ্ঠিত হয়েছে। ইউএনডিপি-এর কারিগরি সহযোগিতা এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (Global Affairs Canada)-এর আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে সমাজের সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করা। স্থানীয় পর্যায়ের উন্নয়নে এই পরিকল্পনা বাস্তবায়নে সকলের অংশগ্রহণ ও সমর্থন নিশ্চিত করাই ছিল সভার মূল উদ্দেশ্য।

উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভাটি সঞ্চালনা করেন করলিয়া প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়ক দিনান চাকমা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম। এ সময় বিলাইছড়ি উপজেলা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় প্রথাগত নেতা এবং প্রকল্পের সুফলভোগীরা সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় করলিয়া প্রকল্পের কার্যক্রম, এর লক্ষ্য এবং স্থানীয় পর্যায়ে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সভায় আগত অংশীজনদের প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয় এবং প্রকল্পের সাফল্য নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়। সামগ্রিকভাবে, এই সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনসহ নানাবিধ সংকট মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমন্বিত ও টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT