1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭৩ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কেশবপুর ও বাঘারপাড়া উপজেলা মিলে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে ওই সংলাপ অনুষ্ঠিত হয়।
শণিবার (২৭ জুন-২৬) সকাল ১০ টা থেকে শুরু করে দিনভর যশোরের আরআরএফ ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে এ অনুষ্ঠানে যশোর অঞ্চলের প্যান সমন্বয়কারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং কেশবপুর উপজেলার পিএফজি সমন্বয়কারী মোঃ মুনছুর আলী-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালি সরকার, কেশবপুরের পুরোহিত বাসুদেব গোস্বামী, মেহেরপুরের খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি সুমী বিশ্বাস এবং বাঘারপাড়ার মুফতি সায়্যেদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠ করা হয়।
স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম। সংলাপের সারসংক্ষেপ ও করণীয় তুলে ধরেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম এবং এমআইপিএস প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন এরিয়া কোঅর্ডিনেটর এস. এম. রাজু জবেদ।
সংলাপে বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ইমাম, পুরোহিত, পাদ্রী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও তরুণদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে স্থানীয় পর্যায়ে নিয়মিত আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি বিষয়ক কার্যক্রম পরিচালনার সুপারিশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই করে মতামত দেওয়া উচিত। দায়িত্বশীল নাগরিক হিসেবে রাষ্ট্র ও সমাজের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালি সরকার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সরকারি সমন্বয় সভাগুলোতে নিয়মিত সম্প্রীতির বিষয়টি আলোচনায় আনতে হবে। একই সঙ্গে গুজব প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তিন জেলার পাঁচ উপজেলা থেকে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, মাই টিভি ও বিটিভি’র ইসলামি আলোচক আলহাজ্ব মুফতি মাওঃ আব্দুল হান্নান, কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, শিক্ষক প্রভাত কুন্ডু, ঝর্না খাতুন, উত্তম মল্লিক, সিরাজ উদ্দীন, সঞ্জিত পাল বাপ্পি, রিয়াজ সেখ, রাজিয়া খাতুন,রতন লাল মন্ডল, এসএম তানজিল আলম, আব্দুল মান্নান বাদশা, জয়দেব কুমার, নূরমোহাম্মদ, রবিউল, দিলরুবা পারভীন, সুমি বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠানের শেষে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত ১১ দফা ঘোষণাপত্রে উপস্থিত অংশগ্রহণকারীরা সর্বসম্মতিক্রমে স্বাক্ষর করেন।
সংলাপে যশোর অঞ্চলের তিন জেলার পাঁচ উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি), বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নারী, তরুণ এবং স্থানীয় নাগরিকদের পাশাপাশি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান ও অ্যাকাউন্টস অফিসার অধিশ দাশ। অনুষ্ঠানটি তিন জেলার পাঁচ উপজেলার নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি মিলনমেলায় পরিণত হয়।
ছবিঃ
২৭/০৬/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT