1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

শার্শার ডিহি ইউনিয়নের বেলতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হক (৭৫)-কে বাররাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন-২৬) রাত আনুমানিক ১০ ঘটিকার সময় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (২৬ জুন-২৬) সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় মান্নান মেম্বারের বাড়ির সামনের ঈদগা মাঠে শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব ফজলে ওয়াহিদ-এর উপস্থিতিতে এবং গোড়পাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আনিস-এর নেতৃত্বে চৌকোষ পুলিশ দল বিউকল বাজিয়ে বীর মুক্তিযোদ্ধা খাইরুল হককে শেষবারের মত রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন।
গার্ড অফ অনার শেষে জানাজায় অংশ নেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব ফজলে ওয়াহিদ, এস আই আনিস-সহ চৌকস পুলিশ দল, শার্শা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার আনসার আলী, সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ডিহি ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইসলাম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান-সহ ডিহি ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা বৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম খায়রুল হকের রুহের মাগফেরাতের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
ছবিঃ
২৬/০৬/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT