1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

শ্যামনগর উপজেলায় বেসরকারী গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক‘র উদ্যোগে এবং নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলমেন্ট এ্যান্ড জাস্টিসের সহযোগিতায় বৃহস্পতিবার( ২৫ জুন) উপজেলার কলবাড়ীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সিএসও সদস্যদের নিয়ে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে এক সংলাপ।

অগ্রযাত্রা প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ ইউনিয়নের জয়িতা প্রাপ্ত কৃষানী শংকরী রানীর সভাপতিত্বে বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম ও ইউনিট ম্যানেজার মননজয় মন্ডল সংলাপের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন।

বারসিকের এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর ফজলুল হকের সঞ্চালনায় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সবুজ সংহতির উপজেলা সদস্য শিক্ষক রনজিৎ কুমার বর্মন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ, বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, গাবুরা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাব উজ-জামান, পদ্মপুকুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা কার্তিক চন্দ্র সরকার।

উক্ত সংলাপে স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে সিএসও সভানেত্রী আসমাউল হুসনা, দেবশ্রী রানী, আজমুন্নাহার কুইন, চন্দনা রানী, রিতা রানী, প্রভাতী রানী, স্বপ্না রানী আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের সভাপতি শংকরী রানী বলেন, আজকের এই সংলাপরে মাধ্যমে সরকারী কৃষি অধিদপ্তরের সাথে পারস্পারিক যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধি হয়েছে। একই সাথে সরকারী কৃষি অফিসের বিভিন্ন সেবা সহজে স্থানীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠী পাবে।

সংলাপে বক্তারা বিষ মুক্ত ফসল উৎপাদন, জৈব পদ্ধতির ব্যবহার বৃদ্ধি জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ব্যবহার ও স্থানীয় কৃষি অভিযোজন চর্চার উপর গুরুত্ব আরোপ করেন।

ছবি- শ্যামনগরে বারসিকের জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠান।

রনজিৎ বর্মন
তাং-২৫.৬.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT