1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা। বিদ্যানন্দকাটি গ্রামের সমাজ সেবক নিমাই কৃষ্ণ ঘোষ আর নেই। কেশবপুর মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান। খুলনায় পরিবেশ অধিদপ্তরের অ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পেল হাঁস ও মুরগীর বাচ্চাসহ শিক্ষা সহায়তার জন্য অর্থ বিতরণ। উপকূলের শ্যামনগরে নারীদের মাঝে লবন সহিষ্ণু গাছ বিতরণ। মুক্তাগাছায় কিশোরীদের আত্মকর্মসংস্থানে ব্র্যাক। যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ।

কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

​অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 কয়রায় অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

২৪ জুন বুধবার সকাল ১০ টায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে “পদ্ম”-এ এই সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অপরিসীম। আগামী রবিবার (২৮ জুন) ক্যাম্পেইনের দিনে একটি শিশুও যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ে শতভাগ কভারেজ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। ভিটামিন ‘এ’ শুধু শিশুর অন্ধত্বই দূর করে না, বরং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ-সবল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। 

আগামী ২৮ জুনের এই জাতীয় কর্মসূচী সফল করতে আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ​ডাঃ বিকাশ মৃধা, ডাঃ গোলাম মাইন ফেরদৌস, ডাঃ আশিকুর রহমান, সাংবাদিক মাষ্টার আঃ রউফ প্রমুখ।  

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ২৪/০৭/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT