1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা। বিদ্যানন্দকাটি গ্রামের সমাজ সেবক নিমাই কৃষ্ণ ঘোষ আর নেই। কেশবপুর মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান। খুলনায় পরিবেশ অধিদপ্তরের অ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পেল হাঁস ও মুরগীর বাচ্চাসহ শিক্ষা সহায়তার জন্য অর্থ বিতরণ। উপকূলের শ্যামনগরে নারীদের মাঝে লবন সহিষ্ণু গাছ বিতরণ। মুক্তাগাছায় কিশোরীদের আত্মকর্মসংস্থানে ব্র্যাক। যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ।

কেশবপুর মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর বাহারুল উলুম কামিল (এমএ) মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের ২০২৬ সালের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আন্তরিক, সুশৃঙ্খল ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলবার (২৪ জুন-২৬) দুপুর ১২টায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফসিয়ার রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ এবং কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি প্রভাষক মোঃ জুলমাত আলী।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি প্রভাষক মোঃ জুলমাত আলী বলেন, “পরীক্ষা শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। তোমরা মনোযোগ, আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে পরীক্ষায় অংশ নেবে এবং ভালো ফলাফলের মাধ্যমে এ প্রতিষ্ঠানের সুনাম আরও উজ্জ্বল করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। ভালো ফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। শিক্ষক-শিক্ষিকাদেরও শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হয়ে প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে আন্তরিক ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসার আরবি বিশ্ববিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নুরুজ্জামান চৌধুরী। আমন্ত্রিত অতিথি ও সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু। অনুষ্ঠানে আলিম পরীক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।পরে আলিম পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয়। শেষে শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ছবিঃ
২৪/০৬/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT