1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
খুলনায় পরিবেশ অধিদপ্তরের অ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পেল হাঁস ও মুরগীর বাচ্চাসহ শিক্ষা সহায়তার জন্য অর্থ বিতরণ। উপকূলের শ্যামনগরে নারীদের মাঝে লবন সহিষ্ণু গাছ বিতরণ। মুক্তাগাছায় কিশোরীদের আত্মকর্মসংস্থানে ব্র্যাক। যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত । কেশবপুরে যাচাই-বাছাই শেষে প্যারামেডিকেল এ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন পুনরায় চালু। বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল  । সরিষাবাড়ীতে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল।

মুক্তাগাছায় কিশোরীদের আত্মকর্মসংস্থানে ব্র্যাক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

মুক্তাগাছা ( ময়মনসিংহ) প্রতিনিধি:

কিশোরীদের আত্মকর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি এবং আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করতে মুক্তাগাছায় স্বপ্নসারথী কিশোরীদের মাঝে সেলাই মেশিন, হাঁস-মুরগির বাচ্চা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অর্থায়নে এবং সেল্প কর্মসূচির উদ্যোগে মুক্তাগাছা ব্র্যাক এলাকা অফিসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ৩৮ জন কিশোরীর মধ্যে ৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ৮ জন কিশোরীকে ২০টি করে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা এবং ২৬ জন কিশোরীকে ২০টি করে ফাউমি জাতের মুরগির বাচ্চা প্রদান করা হয়। একই সঙ্গে হাঁস-মুরগি লালন-পালনের জন্য ৩৪ জন কিশোরীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন রুমা।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক মুক্তাগাছা এরিয়ার সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. শাহিদুল ইসলাম, ময়মনসিংহের এরিয়া ম্যানেজার (স্বাস্থ্য) রেজাউল করিম, সেল্প কর্মসূচির এরিয়া অফিসার আব্দুল কাদেরসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, কিশোরীদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিতে তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে তারা ভবিষ্যতে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

উল্লেখ্য, চলতি মাসের ১১ জুন উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় ৩৪ জন কিশোরীকে হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে উপকারভোগী কিশোরীরা ব্র্যাকের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রাপ্ত সহায়তা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মীর সবুর আহম্মেদ 

২৪ জুন ২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT