1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা। বিদ্যানন্দকাটি গ্রামের সমাজ সেবক নিমাই কৃষ্ণ ঘোষ আর নেই। কেশবপুর মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান। খুলনায় পরিবেশ অধিদপ্তরের অ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পেল হাঁস ও মুরগীর বাচ্চাসহ শিক্ষা সহায়তার জন্য অর্থ বিতরণ। উপকূলের শ্যামনগরে নারীদের মাঝে লবন সহিষ্ণু গাছ বিতরণ। মুক্তাগাছায় কিশোরীদের আত্মকর্মসংস্থানে ব্র্যাক। যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ।

মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

মণিরামপুর প্রতিনিধি:

দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ সংরক্ষনে যশোরের মণিরামপুরে নদ-নদী খাল বিলে অবৈধ দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার কপোতাক্ষ নদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত সাড়ে তিন হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ করেন।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষনে অবৈধ চায়না দুয়ারি জাল উচ্ছেদের জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু করা হয়েছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত কপোতাক্ষ নদে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কপোতাক্ষ নদের চাকলা, কাঠালতলাসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি চজাল জব্দ করেন। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সিনিয়র মৎস্য অফিসার জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নূরুল হক
মনিরামপুর, যশোর।

তারিখ-২৩/০৬/২০২৬ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT