1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কেশবপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৮০ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।

যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। শনিবার (২০ জুন-২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ (৫০) এবং ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ বিশ্বাস (৫৪)।
থানা সূত্রে জানা গেছে, থানা পুলিশ গত শনিবার রাতে উপজেলার কন্দর্পপুর গ্রামের মৃত আফছার আলী সানার ছেলে মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ এবং সাতবাড়িয়া গ্রামের মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ বিশ্বাস-কে গ্রেফতার করে।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা গত বৃহস্পতিবার (১১ জুন-২৬) উপজেলার পরচক্রা ও সোনাতলা নামকস্থানে সড়কের উপরে পৃথক দুটি বিক্ষোভ মিছিল করেন। সেই মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনা এবং ভাইরাল হয়। এ ঘটনায় উপজেলার মির্জানগর গ্রামের আকরাম হোসেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও ৬০/৭০ বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মামলা করেন। যার মামলা নং-৮। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে ইতিপূর্বে ৯ জন আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করেছে এবং মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্যে পুলিশি অভিযান অব্যাহত রাখেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান এবং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ বিশ্বাস কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের রোববার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্যে পুলিশি অভিযান রয়েছে।
ছবিঃ
২১/০৬/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT