
কয়রা, খুলনা প্রতিনিধি ঃ
দূর্যোগপ্রবণ উপজেলা খুলনার কয়রায় দূর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে ইউডিএমসি সদস্যদের কন্টিনজেন্সি প্ল্যান শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন শনিবার সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উন্নয়ন সংস্থা উত্তরণের সহযোগীতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দূর্যোগের সময় করণীয় বিষয়ে প্রস্তুতকৃত কন্টিনজেন্সি প্ল্যান উপস্থাপন করা হয়। এতে দূর্যোগের পূর্ব প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, উদ্ধার কার্যক্রম, জরুরী খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর পূণর্বাসন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কয়রা সদর ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত এস এম লুৎফার রহমানের সভাপতিত্বে ও উত্তরণের প্রজেক্ট অফিসার তানিয়া সুলতানার সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কযরা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, শেখ আবুল কালাম আজাদ, নাজমুচ্ছায়াদাত, মোস্তফা শফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, মূর্শিদা খাতুন, শাহানারা জামাল, ইউডিএমসি সদস্য মুনসুর রহমান সানা, ফরহাদ হোসেন মনিরুজ্জামান, আশিকুজ্জামান, এবি সিদ্দিকী, উত্তরণের ভলেন্টিয়ার শিবানী সরকার প্রমূখ।
অরবিন্দ কুমার মণ্ডল
তারিখঃ ২০/০৬/২৬ ইং।