1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

মণিরামপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

মণিরামপুর প্রতিনিধি:

যশোরের মণিরামপুরে শনিবার সকলে মোটরসাইকেল দূর্ঘটনায় মাহিম হোসেন নামে এক স্কুল ছাত্র নিহত হয়।নিহত মাহিম (১৩) উপজেলার ভোজগাতী গ্রামের সিরাজুল ইসলামের ছেরে।মাহিম হোসেন কুয়াদা স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। ওই শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারি সিরাজুল ইসলাম নিহত মাহিমের পিতা।
কুয়াদা স্কুল এন্ড কলেজের প্রভাষক সঞ্জয় কুমার দে জানান, উপজেলার ভোজগাতী গ্রামের সিরাজুল ইসলামের একমাত্র ছেলে মাহিম হোসেন (১৩) যশোর সদর উপজেলার সাড়াপোল গ্রামের নানাবাড়ি থেকে শনিবার সকালে মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সকাল নয়টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মনিরামপুর উপজেলার আটমাইল মোড়ে মসজিদের কাছে পৌছুলে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পূর্বপাশে একটি গাছের সাথে প্রচন্ড বেগে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ভেঙ্গে চুরমার হয়ে ঘটনাস্থলেই নিহত হয় মাহিম। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। দুই ছেলে-মেয়ের মধ্যে মাহিম ছিল বড়। একমাত্র ছেলের মর্মান্তিক মৃত্যুতে মাহিমের পিতা-মাতাসহ স্বজনরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে। শোকের ছায়া নেমে এসেছে শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, কোন অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নূরুল হক
মনিরামপুর, যশোর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT