1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

দুর্বৃত্তের গুলিতে রফিক গাজী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লবণচরা থানাধীন মাথাভাঙ্গা কাজী পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ী ওই এলাকার রতন গাজীর ছেলে।

রফিক গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রফিক দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে একটি দোকানে বসা ছিল। এ সময়ে হেলমেট পরিহিত অবস্থায় এক যুবক মোটরসাইকেল চালিয়ে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার পেটে বিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। বাড়ির লোকজন খবর পেয়ে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়। সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরও জানায়, সন্ত্রাস দমনে খুলনায় চলেছে যৌথ অভিযান। তার মধ্যে সন্ত্রাসীরা অস্ত্র বহন করে দিনে দুপুরে বাড়ির সামনে গুলি করে নির্বিচারে মানুষকে হত্যা করছে। এটা কি অভিযান না অন্য কিছু!

লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। ঘটনাস্থলের আশপাশের সব দোকান বন্ধ। হত্যাকাণ্ড সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে চাইছে না। পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT