1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১০ বার পঠিত

‎ শ্যামনগর (‎সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সুন্দরবনের কুখ্যাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দস্যুতার অবসান ঘটাতে বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়েছে। গত ৯ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে আটককৃতদের মধ্যে রয়েছেন আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬), যারা সকলেই শ্যামনগর থানার স্থানীয় বাসিন্দা। তাদের আটকের পর জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১১টায় হরিণটানা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সরকারের নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে চলমান অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।

‎কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই বাহিনীর অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। অভিযানের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন। তবে কোস্ট গার্ডের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, কোনো প্রকার অপপ্রচার বা ভিত্তিহীন তথ্য তাদের দস্যু দমন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারবে না। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত ও নিরাপদ পর্যটন ও কর্মক্ষেত্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাহিনীর নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

‎ছবি- ‎ কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎

রনজিৎ বর্মন
তাং-১০.৬.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT