1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০৩ বার পঠিত

খুলমা প্রতিনিধি।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রকৃতি-পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আজ বুধবার (১০ জুন) খুলনা বয়রাস্থ খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, মাদক সমাজের জন্য এক নীরব মহামারি যা একজন মানুষকে ধীরে ধীরে পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেয়। সমাজে মাদকের বিস্তার ঘটলে চুরি, ছিনতাই, ডাকাতি, পারিবারিক কলহ, মারামারি, ধর্ষণ ও হত্যার মতো নানা অপরাধ বৃদ্ধি পায়। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্ব যখন উন্নয়ন ও অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে তখন আমাদের সমাজে নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, মাদককে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে এবং নিজেকে দেশ গঠনের কাজে নিয়োজিত করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি তরুণকে নিজ নিজ পরিবার ও সমাজে মাদকবিরোধী দূত হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ এবং জাতীয় উন্নয়নের অন্যতম অন্তরায়। এ কুপ্রথা বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। তাই নারীদের পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন অর্জন কখনো সম্ভব নয়। নারীর শিক্ষা, ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।

বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সরদার রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি’র খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান মিজি। প্রধান আলোচক ছিলেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ কামরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ, কেএমপি খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার গোপী কিশোর রায় ও ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক এ্যাড. শেখ অলিউল ইসলাম।

অনুষ্ঠানে খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT