1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

সরিষাবাড়ীতে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। 

বুধবার (১০ জুন) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়।

জানা যায়, মাওলানা মুফতি সাবিত হোসাইন, দাঈ ও মুবাল্লিগ, খতমে নুবওয়াত মারকাজ, জামালপুর জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়। এতে চরহাটবাড়ী এলাকার মাদরাসাতুস সুফ্ফাহ’র ২০ জন শিক্ষার্থী এবং কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক-শিক্ষিকার মাঝে মোট ১২০টি পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা আরো বলেন, ‘একটি হাদিসে আছে রাসুল (সা.) বলেছেন- ‘‘যদি কিয়ামত সংঘটিত হওয়ার মুহূর্তেও তোমাদের কারো হাতে একটি চারা গাছ থাকে, আর সে তা রোপণ করতে সক্ষম হয়, তবে সে যেন তা রোপণ করে।” রাসুল সাঃ এর হাদিসের উপর আমল করার লক্ষ্যে গাছ রোপণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। 

এ সময় উপস্থিত ছিলেন, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিন, মাওলানা মুফতি সাবিত হোসাইন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT