1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

ডুমুরিয়ায় নিসচা’র লিফলেট বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধি

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ ৯-৬-২৬ মঙ্গলবার বিকাল ৫টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে ডুমুরিয়ায় ক্রমবদ্ধমান সড়ক দুর্ঘটনা রোধে জন সচেতনতায় পরিবহন চালক , শ্রমিক,পথচারী এবং জনসাধারণের মাঝে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট ইখতিয়ার,এ এস আই জাহাঙ্গীর ডুমুরিয়া থানা সহ সঙ্গীও ফোর্স,
নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, কোষাধক্ষ শাহারুজ্জামান সবুজ, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান, দপ্তর সম্পাদক আব্দুর রহমান বেপারী, সাংস্কৃতিক সম্পাদক এমএ জলিল,কার্যকরী সদস্য গোপাল, মুজাহিদুল ইসলাম সেতু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT