1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মণিরামপুর প্রতিনিধি: 

নতুন কোন করারোপ ছাড়াই নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গঠন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে যশোরের মণিরামপুর পৌরসভার বাজেট ঘোষনা করা হয়েছে। প্রথম শ্রেণির এ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্যপ্রায় ১৬ কোটি ৫৯ লাখ টাকা আয় ও ব্যয় ধরে সম্পুরক  উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।  

 মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক সম্রাট হোসেন। 

পৌরসভার নির্বাহী কর্মকর্তা তফিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু,  জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধ সংসদেও যুগ্ম আহŸায়ক বীরমুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারি অধ্যাপক মুহিব বুল্লাহ মনু প্রমুখ।  

বাজেট উপস্থাপনকালে জানানো হয়, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘ক’ শ্রেণির মণিরামপুর পৌরসভার ১৬ দশমিক ৫৫ বর্গকিলোমিটার আয়তনের পৌসভায় বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না বাড়িয়ে নগর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়। সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ, আধুনিক আলোকসজ্জা এবং পরিবেশবান্ধব নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে একই অনুষ্ঠানে মণিরামপুর উপজেলা পরিষদের বাজেট ঘোষনা হয়েছে। বাজেটে সম্ভব্য বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি উনিশ লক্ষ ৭০ হাজার ৭ শত ১১ টাকা।

নূরুল হক

মনিরামপুর, যশোর।

তারিখ-০৯/০৬/২০২৬ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT