1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে “পার্টনার” এর আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত। চার উপজেলার সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত । কেএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪। মাদককারবারীদের ৭ দিনের আল্টিমেটাম দিলেন সাধারন সম্পাদক মোরশেদ। পাটকেলঘাটায় মামলা চলমান থাকতেই বসতভিটা ভাঙচুর- উচ্ছেদের অভিযোগ। ইসরাফিল সরদারের নামে দায়েরকৃত মামলার প্রতিবাদে বেনাপোলে সংবাদ সম্মেলন। কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা। তালায় প্রতারক চক্রের ৪ সদস্য আটক, উদ্ধার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের সীমান্ত পিলার”। কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ। জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছায় বরণ, জাতীয়তাবাদী নাগরিক সমাজের অভিনন্দন।

কেশবপুরে “পার্টনার” এর আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার সম্প্রসারণের লক্ষে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় শতাধিক কৃষাণ-কৃষাণীদের নিয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (৮ জুন-২৬) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উদ্বোধনী সেশনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন-এর সভাপতিত্বে এবং কেশবপুর কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াছির আরাফাত-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কর্মশালা অনুষ্ঠানের শুভ উদ্বোধন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানা অফিসার ইনচার্জ রোকসানা খাতুন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, দক্ষ উপসহকারী কৃষি অফিসার দীপজয় বিশ্বাস, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাংবাদিক ওয়াজেদ খান ডব্লিউ, গৌরীঘোনা দক্ষিণ পাড়া কৃষাণী পার্টনার শফিকুল ইসলাম, শরফাবাদ কৃষাণী পার্টনারের ক্যাশিয়ার রেহেনা খাতুন, পরিশ্রমী নন-পিএফএস কৃষক আল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেশকাতুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের প্রশাসক শেখ ফিরোজ আহমেদ, কেশবপুর কৃষি ব্যাংক ম্যানেজার কামরজ্জামানসহ এনজিও, ব্যাংক কর্মকর্তা, সাধারণ কৃষক-কৃষাণী, গণমাধ্যম কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন কৃষি স্টল সাজানো এবং ভিডিও প্রদর্শনীর মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্প দেখানো হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, কৃষির আধুনিকায়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য প্রযুক্তিনির্ভর ও পরিবেশসম্মত চাষাবাদের বিকল্প নেই। তিনি বলেন, কৃষকদের শুধু উৎপাদক নয়, সফল উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি মাঠপর্যায়ে ইতিবাচক ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে কোরআন থেকে পাঠ করেন, কেশবপুর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব জনাব হাফেজ মাওলানা আব্দুর রহমান ও বেদ থেকে পাঠ করেন কেশবপুর সাহাবাড়ী কালীতলা মন্দিরের পুরোহিত মৃনাল কান্তি রায়চৌধুরী।
কারিগরি সেশনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন-এর সভাপতিত্বে মুল আলোচক ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক কৃষিবিদ জনাব মোশাররফ হোসেন ও যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ জনাব আবুল হাসান। আলোচনা করেন, কেশবপুর উপজেলা সমবায় অফিসার জনাব নাছিমা খাতুন ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।
ছবিঃ
০৮/০৬/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT