1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে “পার্টনার” এর আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত। চার উপজেলার সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত । কেএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪। মাদককারবারীদের ৭ দিনের আল্টিমেটাম দিলেন সাধারন সম্পাদক মোরশেদ। পাটকেলঘাটায় মামলা চলমান থাকতেই বসতভিটা ভাঙচুর- উচ্ছেদের অভিযোগ। ইসরাফিল সরদারের নামে দায়েরকৃত মামলার প্রতিবাদে বেনাপোলে সংবাদ সম্মেলন। কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা। তালায় প্রতারক চক্রের ৪ সদস্য আটক, উদ্ধার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের সীমান্ত পিলার”। কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ। জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছায় বরণ, জাতীয়তাবাদী নাগরিক সমাজের অভিনন্দন।

কেএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার (৬ জুন) সন্ধ্যা থেকে রবিবার (৭ জুন) সন্ধ্যা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (৭ জুন) খুলনা মেট্রোপলিটন পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনা থানার ১৮ জন, সোনাডাঙ্গা মডেল থানার ১৩ জন, লবণচরা থানার ৩ জন, হরিণটানা থানার ১২ জন, খালিশপুর থানার ৯ জন, দৌলতপুর থানার ৩ জন, আড়ংঘাটা থানার ৭ জন এবং খানজাহান আলী থানার ৯ জন রয়েছে।

এদের মধ্যে খুলনা সদর থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি কাজী রাফসান মাহমুদ পার্থ, ২৩ জন মাদক কারবারি ও ১ জন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কেএমপি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT