1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

তালায় প্রতারক চক্রের ৪ সদস্য আটক, উদ্ধার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের সীমান্ত পিলার”।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯৫ বার পঠিত

শাহীন বিশ্বাস জেলা প্রতিনিধি।

সাতক্ষীরার তালা উপজেলায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ঐতিহাসিক সীমান্ত পিলার এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সার্বিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) ও তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদারের তত্ত্বাবধানে তালা থানার একটি বিশেষ দল বিভিন্ন চুরি, ডাকাতি, প্রতারণা, অপহরণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ অবৈধ মালামাল উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ৫ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তালা উপজেলার ১০নং খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সীমান্ত পিলার উদ্ধার করা হয়, যার গায়ে ‘1818’ এবং ‘EAST INDIA COMPANY’ লেখা খোদাই করা রয়েছে। এছাড়া একটি লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ভোলানাথ মন্ডল (৬০), পিতা-মৃত চতুর মন্ডল, গ্রাম-কলাগাছি, থানা-তালা, জেলা-সাতক্ষীরা; তুষার কান্তি সরদার (৩৫), পিতা-সুনীল সরদার, গ্রাম-লস্কর, থানা-পাইকগাছা, জেলা-খুলনা; সুশান্ত সরদার (৪৪), পিতা-বিমল কৃষ্ণ সরদার, গ্রাম-লস্কর, থানা-পাইকগাছা, জেলা-খুলনা এবং যাদব সরকার (৪২), পিতা-মৃত ধীরেন্দ্রনাথ সরকার, গ্রাম-সুন্দরমহল, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয়ভাবে অনুসন্ধান ও প্রাথমিক তদন্তে প্রতারণার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা একটি পেশাদার প্রতারক চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পূর্বেও প্রতারণার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে তালা থানা পুলিশ।
বাংলাদেশ পুলিশের শপথ— দেশের মানুষকে রাখবো নিরাপদ; সত্য উদঘাটনে বদ্ধপরিকর, সাতক্ষীরা জেলা পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT