1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন কয়রা উপজেলার মঠবাড়ী সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম,এম, সেরাজুল ইসলাম সবুজ। তার এই অর্জনে শিক্ষাঙ্গণসহ সমগ্র কয়রাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। 

বিভাগীয় কমিশনার খুলনা ও বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা খুলনা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য যানা গেছে। 

এর আগে তিনি একাধিকবার উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালে তিনি খুলনা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেন। এছাড়া তিনি প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করে শিক্ষকদের বিভিন্ন বিষয়ে সহযোগীতা করে আসছেন।

সেরাজুল ইসলাম সবুজ খুলনা বিএল কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ২০১৩ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের জন্য ইতোমধ্যে নানা স্বীকৃতি অর্জন করেছেন। 

কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার বলেন, খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার মঠবাড়ী সেরাজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেরাজুল ইসলাম সবুজ। এটি কয়রা প্রাথমিক শিক্ষা পরিবারের একটি গর্বের বিষয়। তার এই অর্জনে আমরা গর্বিত।

সেরাজুল ইসলাম সবুজ বলেন, আমার মরহুম পিতা এস এম আব্দুস সবুরের ইচ্ছে ছিল আমি যেন শিক্ষকতা পেশায় যুক্ত হই । সেই থেকে শিক্ষা বিভাগে কাজ করছি।  এই অর্জন আমার একার নয়। আমার বিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক এবং শিক্ষা প্রশাসনের সার্বিক সহযোগীতার ফল এটি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে  ও শিক্ষকদের পাশে থেকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

তার এই সাফল্যে কয়রা উপজেলা শিক্ষা পরিবার, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সেরাজুল ইসলাম সবুজের এ অর্জন উপজেলার অন্যান্য শিক্ষকদেরও আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ০২/০৬/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT