1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বিলাইছড়িতে জিয়াউর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯৯ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:- রাঙ্গামাটির বিলাইছড়িতে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিলাইছড়ি উপজেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপি’র কার্যালয়ে এই দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির সহ- সভাপতি ইমাম হাসান সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয় সহ- সভাপতি আব্দুল বারেক খাঁ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সম্পাদক রেজাউল করিম রনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা, উপজেলা বিএনপির সহ সভাপতি ও জাসাসের সভাপতি মো. জাকির হোসেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম সর্দার, উপজেলা বিএনপির সহ – সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, উপজেলা যুবদলের সহ সভাপতি মো. নাসির, মহিলা দলের সভানেত্রী দিলু আরা বেগম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ভিএল পাংখোয়া, কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনির হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক ( মনি মেম্বার), জাসাসের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. মতিন, ২ নং কেংড়াছড়ি ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সভাপতি সাইফ আলী, ছাত্র দলের মো. আকবর, ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মো.শাহরিয়ার, এক নং ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আলী হায়দার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ- সাংগঠনিক সম্পাদক দীলিপ কুমার তঞ্চঙ্গ্যা (জ্যোতিপ্রিয়), ইউনিয়ন বিএনপি’র সভানেত্রী ডালিয়া বড়ুয়া, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ অলি আহমেদ। উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিলন চাকমা, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো. আলী আকবর। এছাড়াও উপস্থিত ছিলেন ববিতা চাকমা,মোঃ রফিক, শহীদুল, জামাল,, মো. কবির, হোসেন, জনি মার্মা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনায় শান্তি রায় চাকমা (রায়ধন)।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT