1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কেশবপুরে অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

কেশবপুরে অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ঘের মালিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
সোমবার (২৫ মে-২৬) কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি নামক স্থানে সহকারী কমিশনার (ভূমি) জনাব কাজী মোঃ মেশকাতুল ইসলাম-‘এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সেচ পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে ঘের করার অপরাধে ঘের মালিক কেরামত গাজীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব কাজী মোঃ মেশকাতুল ইসলাম জানান, অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় ঘের মালিকরা আগেভাগেই মাছ চাষের প্রস্তুতি হিসেবে গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন করছেন। এতে পরিবেশ ও পানি ব্যবস্থাপনার ওপর বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি বর্ষাকালে অতিরিক্ত পানির চাপ সৃষ্টি হয়ে জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
ছবিঃ
২৫/০৫/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT