1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২১১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর উপজেলার ১১ নং হাসানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলীয় কার্যক্রম শক্তিশালীকরণ, সাংগঠনিক উন্নয়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।শণিবার (২৩ মে-২৬) মাগরিব নামাজ বাদ হাসানপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল হালিম। ১১ নং হাসানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইলিয়াসুর রহমান-এর সভাপতিত্বে এবং ২নং ওয়ার্ডে সভাপতি মাওঃ খবির উদ্দীন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাইদ। এছাড়াও বক্তব্য রাখেন, মাওলানা রফিকুল ইসলাম (তদারকি, ১১ নং হাসানপুর ইউনিয়ন জামায়াত), ডা. আব্দুস সামাদ এবং মাওলানা আমিনুর রহমান।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের আদর্শ, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক দায়িত্ববোধ এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।
ছবিঃ
২৪/০৫/৩৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT