1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

পটুয়াখালীতে চলছে ভূমিসেবা মেলা- ২০২৬।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৫ বার পঠিত

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালী জেলাতে শুরু হয়েছে ৩দিন ব্যপী ভূমি সেবা মেলা ।
পটুয়াখালী সদর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সদর থানা ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।এরপর সেখানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে মেলার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৯.০৫.২০২৬ তারিখ মঙ্গলবার থেকে ২১.০৫.২০২৬ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬”-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা (কেন্দ্রীয়ভাবে জুম প্ল্যাটফর্মে যুক্ত থেকে) করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
পটুয়াখালী জেলায় সম্মানিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ব্যায়ামাগারে আয়োজিত ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-১। এর আগে মেলা উপলক্ষ্যে সকালে সার্কিট হাউজ থেকে ব্যায়ামাগার পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। মেলার প্রথম দিনে ১৮ জন সেবাপ্রার্থীর মাঝে এলএ চেক বিতরণ করা হয়। এছাড়া ১২ জনের নামজারির শুনানি গ্রহণ শেষে ১০ জনের আবেদন মঞ্জুরপূর্বক তাদের মাঝে নামজারি খতিয়ান সরবরাহ করা হয়।মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।উদ্বোধনের সময় বক্তারা ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, নাগরিকদের অনলাইনে ফি লেনদেন, হটলাইন নম্বরে সেবা, ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগ, ডিজিটালাইজড ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু ও ভূমি আইনের সংস্কার করা হয়েছে বলে জানান।

এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পটুয়াখালী সিটি করপোরেশনের প্রশাসক, ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ও আর ও অনেকে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT