1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে শান্তিপূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন ওযজ্ঞানুষ্ঠান সমাপ্ত। ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি। কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই। গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি’র অনুদান। মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা। বিলাইছড়ির এলপন দীর্ঘ লাফে প্রথম স্থান অধিকারী। কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করলেন ইউএনও। জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু, শোকাহত কেশবপুরবাসী। রাঙামাটির বিলাইছড়ি- রাজস্থলী সড়কে জীপ উল্টে বৃদ্ধের মৃত্যু ।

গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের আয়োজনে নারী ও শিশু পাচার এক দূর্বহ যন্ত্রণা এবং মাদক ও কিশোর গ্যাং-এর ভয়াবহতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নারী ও শিশু পাচার রোধ-সহ মাদকের কুফল, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অধিক মনোযোগী করার লক্ষে ওই অনুপ্রেরণামূলক “সেমিনার” করা হয়।
বুধবার গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের কলেজ মিলনায়তনে অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস-এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোঃ মিন্টু মিয়া-এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, যশোর সরকারি সিটি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সবুজ শামীম আহসান।
সেমিনারে আলোচনা করেন, পরিচালনা পরিষদের সদস্য জনাব মোঃ আইয়ুব হোসেন, সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার বিশ্বাস, মাহমুদ হাসান ও প্রভাষক রাশিদা খাতুন।
আলোচকগণ, নারী ও শিশু পাচার রোধসহ মাদকের কুফল, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অধিকতর মনোযোগী করার লক্ষ্যে মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ শীর্ষক অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়।
ঐতিহ্যবাহী গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ কতৃপক্ষের আয়োজনে প্রায় চারশতাধিক শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থীদের উপস্থিতিতে এতো সমৃদ্ধ সুন্দর একটি সেমিনার শতভাগ সফল হওয়ায় প্রধান আলোচক যশোর সরকারি সিটি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সবুজ শামীম আহসান কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস মহোদয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ছবিঃ
১৬/০৫/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT