1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন। কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত। কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান। কেশবপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ নেতাকর্মী গ্রেপ্তার। কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার। জনতার কল্যাণেই রাজনীতি, নামাজগ্রাম দুর্গাপুরে নতুন সমাজ গড়ার প্রত্যয় ইমদাদের ‘মানুষের ভাগ্যোন্নয়ন ও নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।’ হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৯ মার্ডার মামলার আসামী জনাব আলী কলেজ ছাত্রলীগ সভাপতি ও কৃষকলীগ নেতা সহ গ্রেফতার ২জন।

দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৪৩ বার পঠিত

দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার শেখ শাহীন
ঢাকা প্রেসক্লাব
১ মে, শুক্রবার ২০২৬
রাজধানীর ঢাকা প্রেসক্লাবের সামনে আজ এক বিক্ষোভমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভা, মানববন্ধন ও র‍্যালি। মফস্বল সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলা, বিশেষ করে ফরিদপুরের সাংবাদিক সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস আক্রমণের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মফস্বল সাংবাদিক কমিটির সভাপতি আবু জাফর এবং সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলী আজগর ইমন। উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমকর্মী, মানবাধিকার কর্মী এবং মে দিবস উপলক্ষে আগত শ্রমিকসহ প্রায় হাজারো মানুষ।
গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে সাজ্জাদ হোসেনকে অনুষ্ঠানে আনা হলে উপস্থিত জনতা আবেগাপ্লুত হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার বর্ণনা শুনে এবং হামলার বিভীষিকা দেখে অনেকেই ক্ষোভে ফেটে পড়েন। জানা যায়, দুর্নীতি, অবৈধ মাটি কাটার ব্যবসা, জাল ফ্যাক্টরি ও গ্যাস প্লান্টের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের কারণে তিনি স্থানীয় সন্ত্রাসী ও সিন্ডিকেট চক্রের লক্ষ্যবস্তুতে পরিণত হন।
হামলায় তার হাত-পা ভেঙে ফেলা হয় এবং ডান হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন করে পরে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো হয়। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও দীর্ঘ প্রায় এক বছর পার হলেও মামলার উল্লেখযোগ্য অগ্রগতি নেই।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে অভিযোগ, অভিযুক্ত আওয়াল মিয়া, রাজীব, সজীব, শাফিন ও সোহেল মিয়া প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। এমনকি অভিযোগ উঠেছে, প্রভাবশালী মহলের সহায়তায় তদন্ত কার্যক্রম ধীরগতির এবং নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ।
প্রতিবাদ সভায় বক্তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এই ধরনের বর্বর হামলা গণতন্ত্রের জন্য হুমকি। এর দৃষ্টান্তমূলক বিচার না হলে ভবিষ্যতে কেউ সত্য প্রকাশে সাহস পাবে না।”
কর্মসূচি শেষে একটি বিক্ষোভ র‍্যালি প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT